০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার ঘটনায় মামলা না নেওয়ায় থানায় অবস্থান নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৭০ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় সদর থানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে। নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না। এমনকি থানার বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে।

মামলা না গ্রহণ করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানান নেতাকর্মীরা। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিকেল থেকে আমরা থানায় এসেছি। আমরা মামলা জমা দিয়েছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত আমাদের মামলা নিচ্ছে না। আমরা মামলা না নেয়া পর্যন্ত এখান থেকে উঠব না।’

দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে বাইরে বের হলে তার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

হামলার ঘটনায় মামলা না নেওয়ায় থানায় অবস্থান নাসীরুদ্দীন পাটওয়ারীর

Update Time : ০৯:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬