০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা আর মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের তুলনা এক: সংসদে ফজলুর রহমান

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধকে চব্বিশের ৫ আগস্টের সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের যারা শহীদ হয়েছে , তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আগস্ট মাসকে আমি ছোট করে দেখি না। তবে চব্বিশের আগস্ট মাসে কোনো বিপ্লব হয়নি। আগস্ট হয়েছে গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে চায়, তাদের আমি বলব, এ কথাটা বলা অন্যায়। কারণ হিমালয়ের সঙ্গে পিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের আলোচনায় এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান আরও বলেন, যেদিন থেকে আমি বলা শুরু করেছিলাম, আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, সেদিন থেকে দশটি বছর আমি নিরন্তর যুদ্ধ করেছি। স্ত্রীকে বলেছিলাম, তুমি বিধবা হতে পারো, সন্তানকে বললাম তোমরা এতিম হতে পারো। কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে।

এদিন বিরোধী দলের কড়া সমালোচনা করেন ফজলুর রহমান। তার বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠে সংসদ। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের কড়া সমালোচনা করেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, জামায়াত আমিরের চেয়ে আমি বয়সে ১০ বছরের বড়। তিনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তিনি নাকি শহীদ পরিবারের সন্তান।

ফজলুর রহমান বলেন, জামায়াত আমাকে ফজু পাগলা বলে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমাকে এই অপমান জাতি মেনে নেবে না।

এ সময় বিরোধী দল থেকে তুমুল আপত্তি উঠে। হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস নয়, ১ বছর থাকবে

হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা আর মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের তুলনা এক: সংসদে ফজলুর রহমান

Update Time : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬