০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫২ Time View

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ২৬ মার্চ জ্বালানি সংকটের কারণে দেশে কোনো আলোকসজ্জা করা হবে না। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ঐতিহ্য অনুযায়ী সাধারণত এই দিনে আলোকসজ্জা করা হয়। কিন্তু চলতি পরিস্থিতিতে ফুয়েল সংকট এড়াতে এবং কৃচ্ছ্র সাধন নিশ্চিত করতে এবার তা বন্ধ রাখা হয়েছে। মন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল সংশ্লিষ্ট দপ্তর ও জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
তিনি আরও বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও বিরোধী দলের নেতাদের অংশগ্রহণে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিরাপদ ও সুবিধাজনক আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, ঈদের আগে সাধারণ যাতায়াত ও নিরাপত্তা সমস্যা এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া তিনি জানান, মোবিং বা স্পট ক্রাইমের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাসের বিষয়েও সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন ও ব্যাংকিং খাতের সঙ্গে সমন্বয় রাখা হয়েছে, যাতে ঈদের আগে সমস্যা সৃষ্টি না হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৩:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬