নিজস্ব প্রতিবেদক।।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত ৪৪ পুলিশ সদস্যের তালিকা প্রকাশ করেছে বাহিনীটি। আজ রবিবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে ২১ জন কনস্টেবল, একজন নায়েক, সাতজন এএসআই, একজন এটিএসআই, ১১ জন এসআই ও তিনজন পরিদর্শক রয়েছেন।
পুলিশ সদরদপ্তর জানায়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য গত ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট নিহত হন। আর বাকি সদস্যরা এর আগে পরে নিহত হন।
নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ জন, নোয়াখালীর সোনাইমুড়ী থানার দুজন, কুমিল্লার তিতাস থানার দুজন, চাঁদপুরের কচুয়া থানার একজন, হবিগঞ্জের বানিয়াচং থানার একজন, ঢাকা এসবির একজন, নারায়ণগঞ্জ পিবিআইয়ের একজন, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের একজন, কুমিল্লা হাইওয়ে পুলিশের একজন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার একজন, খুলনা মহানগর পুলিশের একজন, গাজীপুর মহানগর পুলিশের একজন এবং ঢাকা জেলার দুজন পুলিশ সদস্য রয়েছেন।
০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনে নিহত ৪৪ পুলিশ সদস্যের তালিকা প্রকাশ
-
সবুজদিন ডেস্ক।। - Update Time : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- ৩০৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

























