০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনের ১১২ কর্মকর্তা বদলি

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে উপজেলা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা চিঠিতে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

অফিস আদেশে নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়নের কথা জানানো হয়।

বদলি করা কর্মকর্তাদের বিষয়ে কঠোর নির্দেশনার কথা জানিয়ে আগামী পহেলা মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্তের কথা বলা হয়। ইসি সচিবালয় এবং মাঠপর্যায়ের জেলা ও উপজেলায় কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা এর আওতায় রয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটিই ইসির বড়ো ধরনের রদবদল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হামে আক্রান্ত-উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু

উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনের ১১২ কর্মকর্তা বদলি

Update Time : ০২:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬