০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্ট।।

​রাজধানীর কলাবাগান থানার ভূতের গলি এলাকার একটি ছয়তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. ইয়াছিনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ছায়েদুল জানান, কলাবাগানের ভূতের গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলায় কাজ করার সময় ইয়াছিন অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইয়াছিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কলাবাগানের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Update Time : ০৩:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬