১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

কী বিষয়ে আলোচনা হলো, জানা গেল

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১০৬ Time View

অনলাইন ডেস্ক,

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য।
দুই দেশের মধ্যে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে জানান হুমায়ুন কবির। তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল, তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর ইস্যুতে উপদেষ্টা বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে আগামীকাল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে- এমনটাই জানান হুমায়ুন কবির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

কী বিষয়ে আলোচনা হলো, জানা গেল

Update Time : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬