০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে ত্বকের যত্নে ঘরোয়া ৪ উপায়

  • Reporter Name
  • Update Time : ১২:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

লাইফস্টাইল ডেস্ক

গরমে ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার, নিয়মিত শসার রস দিয়ে টোনিং, বেসন ও দইয়ের ফেসপ্যাক এবং প্রচুর পানি পান করা অত্যন্ত কার্যকর। এই ঘরোয়া উপায়গুলো অতিরিক্ত তেল, রোদে পোড়া ভাব এবং ব্রণ কমাতে সাহায্য করে, যা আপনার ত্বককে ঠান্ডা ও হাইড্রেটেড রাখে। কারণ গরমের সময় ঘাম বেশি হয় এবং সূর্যের তাপ বেশি থাকে। আর বাতাসে ময়লা-ধুলাবালির পরিমাণও বেশি থাকে। এ কারণে ত্বকে দ্রুত ময়লা জমে।
ফলে ত্বকে ব্রণ ও সংক্রমণজাতীয় সমস্যা দেখা দিতে পারে। এ সময় ত্বক পরিষ্কার ও মসৃণ রাখতে হলে চারটি পরামর্শ দেখে নিতে পারেন।

প্রথমত ব্যবহার করুন টি ট্রি অয়েল। এটি নিয়মিত বাসায় ফিরে নারিকেল তেলের সঙ্গে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। এবার একটি তুলার বল দিয়ে পুরো মুখ মুছে নিন। দেখবেন, সারা দিনের ময়লা পরিষ্কার হয়ে ত্বক নরম ও মসৃণ হবে।
দ্বিতীয়ত ব্যবহার করতে পারেন অ্যালোভেরার রস। ত্বকের যে কোনো সংক্রমণজাতীয় সমস্যা সমাধান করে থাকে অ্যালোভেরা। তুলায় সামান্য অ্যালোভেরার রস নিয়ে পুরো মুখ মুছে নিন। এতে ত্বকে সংক্রমণের জীবাণু ধ্বংস হবে এবং ত্বক নরম হবে।

তৃতীয়ত মধুর প্যাক ব্যবহার করুন। মধু প্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল করে থাকে। এ ছাড়া এটি ত্বকের শুষ্কতাও দূর করে। যাদের ত্বক সংবেদনশীল, তারা ব্রাউন সুগার, মধু, অলিভ অয়েল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।

চতুর্থত ফলের ব্যবহার। পাকা আম কিংবা ডালিম ত্বকের দাগ দূর করে থাকে। এবং ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। তরমুজও এ সময় ত্বকের জন্য ভীষণ উপকারী। আপনি চাইলে এর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে ত্বকের যত্নে ঘরোয়া ৪ উপায়

Update Time : ১২:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬