০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা

  • Reporter Name
  • Update Time : ১২:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়ানো হয়েছে। গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়বে না। যদি বিচ্যুতি ঘটে আমাকে জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যত্মরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তেলের দাম বাড়ানোর জন্য আইএমএফের চাপ আছে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইএমএফের চাপ আছে বলে করি না। আমরা প্রতিনিয়ত ভর্তুকি দিচ্ছিলাম, এখন উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমার ধারণা, জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি।’

পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার তেলের দাম সমন্বয় করেছে বলেও জানান রবিউল আলম। তিনি বলেন, ‘তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায় কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমে যাবে। সে ক্ষেত্রে বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে। আর কোনো কর্তৃপক্ষের সঙ্গে বসার প্রয়োজন হবে না।’

এ সময় ঢাকার যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান সড়কগুলোতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে বলেও জানান পরিবহনমন্ত্রী। তিনি বলেন, ‘অটোরিকশার কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। ঢাকাকে রক্ষা করা সরকারের দায়িত্ব, তাই সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তুতি চলছে।’

ইরান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অস্থির হয়ে ওঠা বৈশ্বিক তেলের বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত ১৮ এপ্রিল রাতে দেশের বাজারে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত ১৯ এপ্রিল থেকে পাম্পগুলোতে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। এ ছাড়া প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বেড়ে যায় পরিবহন ভাড়াও। সরকারি সিদ্ধান্তে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হয় বাস ও মিনিবাসের নতুন ভাড়া। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটেও প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা

Update Time : ১২:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬