সবুজদিন রিপোর্ট।।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়ায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রবিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস বড়তাকিয়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষের পর রেললাইনে ট্রাকের অংশবিশেষ ছড়িয়ে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে এই রুটে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করতে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্ঘটনায় হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
Reporter Name 






















