০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১৩ Time View

সবুজদিন ডেস্ক

দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী ২৫ এপ্রিল (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে।

রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক নির্দেশনায় কেন্দ্রগুলোর জন্য বিস্তারিত করণীয় ও নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ভর্তির ওয়েবসাইট থেকে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র সচিবকে পরীক্ষার্থীদের নামের তালিকা ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীদের গ্রুপ অনুযায়ী আসন সাজাতে হবে এবং পরীক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।

পরীক্ষা হলের প্রতিটি কক্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই তিন গ্রুপের আসন সংখ্যা ১০-এর গুণিতক হতে হবে। নিজেদের কলেজে পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা না থাকলে কাছাকাছি অন্য কোনো সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিনদিন আগেই আসন বিন্যাসের তালিকা প্রকাশ করতে হবে।

পরীক্ষায় স্বচ্ছতা আনতে হাজিরাপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখমণ্ডল মিলিয়ে যাচাই করতে বলা হয়েছে। কোনোভাবেই প্রক্সি দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।

এছাড়া পাশাপাশি বসা পরীক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দেওয়ার নির্দেশনা রয়েছে, কারণ প্রতিটি গ্রুপের জন্য দুটি করে সেট তৈরি করা হয়েছে। পরীক্ষকদের খেয়াল রাখতে হবে ওএমআর শিটে গ্রুপ ও সেট কোড ঠিকমতো পূরণ করেছে কিনা। কোনো পরীক্ষার্থী যদি ওএমআর শিটে কোনো সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লিখে, তবে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এছাড়া পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকেই পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না।

কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে বলেছে বিশ্ববিদ্যালয়। পরীক্ষার্থী ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

পরীক্ষা শেষে উত্তরপত্র (ওএমআর শিট) ও হাজিরাপত্র নির্ধারিত নিয়মে সিলগালা করে একই দিন রাত ৮টার মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। ডাক বা কুরিয়ার সার্ভিসে এসব পাঠানো যাবে না।

প্রতিটি পরীক্ষার্থীর জন্য ১২৫ টাকা হারে কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি পরীক্ষা শুরু হওয়ার তিনদিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে জমা দিতে হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্র কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কাম্য বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

Update Time : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬