সবুজদিন রিপোর্ট।।
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান (ডেপুটি হেড অব মিশন) অ্যান্ডার্স বি. কার্লসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান এবং মানসম্মত ওষুধ আমদানিতে দেশটির ভূমিকা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
একই সঙ্গে এই সম্পর্ক টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও মত প্রকাশ করা হয়।
সাক্ষাতে ডেনমার্কের রাষ্ট্রদূত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
Reporter Name 





















