১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের রাজনীতিই হোক শাহাদাতবার্ষিকীর শপথ: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গঠন করা, তার শাহাদাতবার্ষিকীতে এটাই হোক আমাদের শপথ।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০) রাজধানীর অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী। প্রতিবারের মতো এবারও চেষ্টা করছি দুস্থ মানুষকে বিভিন্নভাবে সাহায্য বা সহযোগিতা করে দিনটিকে স্মরণীয় রাখতে, যেহেতু আল্লাহ আমাদের প্রিয় দল বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন। এজন্য শুধু সরকার না সরকারের সঙ্গে দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, সেখান থেকেই যদি কাউকে সহযোগিতা করেন তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।’

তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে এটাই আমাদের শপথ হোক।’

দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বেলা ১১টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

জিয়াউর রহমানের রাজনীতিই হোক শাহাদাতবার্ষিকীর শপথ: প্রধানমন্ত্রী

Update Time : ০৩:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬