০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের বোলিং তোপে ধুঁকছে পাকিস্তান

  • Reporter Name
  • Update Time : ০২:০১:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৯ Time View

স্পোর্টস ডেস্ক

তৃতীয় দিনে টাইগারদের বোলিং তোপে পড়েছে পাকিস্তান। রবিবার পাকিস্তান খেলা শুরু করে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে। স্কোরবোর্ডে ২৩০ রান তুলতেই নেই পাঁচ উইকেট। অর্থ্যাৎ মাত্র ৫১ রান যোগ করতেই চার উইকেট হারায় সফরকারীরা।

অভিষেকে দারুণ ব‍্যাটিংয়ে সেঞ্চুরি করা আজান আওয়াইজকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দেন আজান। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। দ্রুত গতিতে আসা বল প্রথম স্লিপে মুঠোয় নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ১৯৮ বল স্থায়ী ১০৪ রানের জুটি।

বাংলাদেশ পায় পাকিস্তানের দ্বিতীয় উইকেট। এটি ছিল আজকের দিনে তাসকিনের দ্বিতীয় ওভার। কাঁধ সমান উঁচু থেকে ভালো ক্যাচ নিয়েছেন নাজমুলও। অভিষেক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া আওয়াইস ফিরেছেন ১৬৫ বলে ১০৩ রান করে। তার এই ইনিংসের ১৪টি চারের মার রয়েছে। এর কিছুক্ষণ পরপরই সাজঘরে ফেরেন শান মাসুদ।

তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে শট নিচে রাখতে পারেননি মাসুদ। পয়েন্টে ডাইভ দিয়ে চমৎকার নিচু ক‍্যাচ নেন সাদমান ইসলাম। ১৭ বলে ৯ রান করেন মাসুদ। এরপর পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। রানের খাতা খোলার আগেই সাউদ শাকিল সাজঘরে ফেরান তিনি।

মিরাজের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন সৌদ শাকিল। চার বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।

শাকিল রিভিউ নিয়েছিলেন। তবে বল ব্যাটে লাগেনি, হিট করেছে উইকেটেই। মিরাজের নতুন শিকারে পরিণত হন আবদুল্লাহ ফজল। মিরাজের বল মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ত্রিশ গজের ভেতরে তাইজুলের হাতে ক্যাচ দিয়েছেন ফজল। অভিষেকে ফিফটি করা এই ব্যাটসম্যান ফিরেছেন ১২০ বলে ৬০ রান করে। গতকাল ইমাম–উল–হককে আউট করা মিরাজ আজ নিলেন দুই উইকেট।

এ প্রতিবেদনে লেখা পর্যন্ত ৬৬ ওভারে পাঁচ উইকেটে ২৩৭ রান করেছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফাজাল, শান মাসুদ, সাউদ শাকিল, মোহাম্মাদ রিজওয়ান, লমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

৬ ওভারে ৩ উইকেট নেই, চাপে পাকিস্তান
অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন আজান আওয়াইস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টাইগারদের বোলিং তোপে ধুঁকছে পাকিস্তান

Update Time : ০২:০১:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬