০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেপুটি স্পিকার হচ্ছেন প্রধান বিরোধীদল থেকে

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১২৩ Time View

অনলাইন ডেস্ক

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রধান বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার। এরই অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আমরা প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকারের প্রার্থী নির্ধারণ করেন।’
সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার, দুটি পদেই প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের খাতিরে সরকার তা করছে না বলে ইঙ্গিত দেন সালাউদ্দিন আহমদ।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদের যে সমঝোতা হয়েছে, সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ আছে, যার একটি বিরোধীদল পাবে। যদিও ঠিক এভাবে বলা না থাকলেও বর্তমান কাঠামো অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে নির্বাচিত হবেন।
এদিকে, অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে জাতীয় সংসদের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করার। তাই সেগুলো সংসদে উপস্থাপিত হবে। তবে এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেপুটি স্পিকার হচ্ছেন প্রধান বিরোধীদল থেকে

Update Time : ০৫:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬