সবুজদিন রিপোর্ট।।
রাষ্ট্রবিরোধী ‘গোপন তৎপরতায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক লিপ্ত বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইতোমধ্যে ওই ৯২ জনের মধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও আইন অনুষদের ডিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত আছেন বলে উল্লেখ করা হয়েছিল।”
“তাদের মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা গেছে। আরও কারও নাম শনাক্ত করা গেলে কমিটি তাদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।”
০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার’ অভিযোগ, খতিয়ে দেখতে কমিটি
-
Reporter Name - Update Time : ০১:৩৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- ১৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















