সবুজদিন রিপোর্ট।।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এইচআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হালনাগাদে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠনগুলোকে আগামী ৮ মার্চের মধ্যে এ কার্যক্রম শেষ করতে হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়। চিঠিটি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে জানা যায়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এইচআইএস সফটওয়্যারে বর্তমানে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যে সব শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও বাবা-মা ব্যতীত ‘অন্যান্য ব্যক্তিকে অভিভাবক’ হিসাবে নির্বাচন করেছে এবং তাদের নামে ‘খোলা হিসাব নম্বর’-এ উপবৃত্তির অর্থ প্রাপ্তির লক্ষ্যে এ সফটওয়্যারে এন্ট্রি দিয়েছে এমন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অভিভাবক হিসেবে বাবা-মাকে নির্বাচন এবং বাবা-মা অথবা শিক্ষার্থীর নিজ নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করে তথ্য হালনাগাদকরণ করা প্রয়োজন।
Reporter Name 

























