০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তাপদাহে শরীর সতেজ রাখতে খান ফলের নানা পদের শরবত

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

সবুজদিন ডেস্ক

এ মুহূর্তে দেশব্যাপী চলছে তীব্র দাবদাহ। আর এই গরমে শরীর ঠান্ডা রাখতে চাই তাৎক্ষণিক সতেজতা। আপনি দ্রুতই ঘরে বানিয়ে ফেলতে পারেন নানা পদের শরবত। তা হতে পারে সবচেয়ে পরিচিত এবং উপকারী পানীয় লেবুর শরবত, তরমুজের শরবত—এমনকি আমপোড়া শরবত।
লেবুর শরবত আপনার শরীরকে হাইড্রেটেড রাখে এবং ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে। বানাতে পারেন তরমুজের শরবত। গরমে আপনার শরীর সতেজ রাখতে তরমুজের শরবতের বিকল্প নেই। এ ছাড়া ফ্রেশ লেবু, ঠান্ডা পানি, চিনি বা মধু, সামান্য বিট লবণ এবং পুদিনা পাতা দিয়েও বানাতে পারেন ককটেল শরবত। নিচে চলুন জেনে নেওয়া যাক, কয়েকটি জনপ্রিয় ও সহজ শরবত বানানোর কৌশল এবং টিপস—
রোদ থেকে বাড়ি ফিরে অনেকেই লেবু শরবত খেতে পছন্দ করেন। এতে প্রাণটা মনে হয় জুড়িয়ে যায়। শরীরে ফিরে আসে সতেজ ভাব। আর শরবত খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতিও মেটে, যা শুধু পানি খেয়ে মেটানো সম্ভব নয়। প্রথমে লেবুর রস বের করে পানিতে মিশিয়ে নিন। এতে স্বাদমতো মিষ্টি ও লবণ যোগ করুন। সবশেষে পুদিনা পাতা থেঁতলে মিশিয়ে দিলে স্বাদ ও সুগন্ধ বহুগুণ বেড়ে যাবে।
আর গরমে স্বস্তি পেতে শুধু লেবু শরবত নয়, বানাতে পারেন আরও নানা পদের শরবত। কিন্তু শরবত বানানো একটু ঝামেলাও বটে। তবে পাল্প তৈরি করা থাকলে, শরবত বানানো অনেক সহজ হয়ে যায়। এ ছাড়া শরবতের আইস কিউব বানিয়ে রাখতে পারেন। খাওয়ার আগে তাতে শুধু আইস কিউব নিন। তাতে পানি মিশিয়ে দিলেই শরবত তৈরি হবে।
গরমকালে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে লেবুপানি। লেবুর পানি হারানো ইলেক্ট্রোলাইটের ঘাটতি মেটায়। লেবুর শরবতের জন্যও আইস কিউব বানিয়ে রাখতে পারেন। ৫-৬টা লেবু নিন। লেবুর রস বের করে নিন। এরপর ওই মিশ্রণে পুদিনা পাতা এবং অল্প লবণ মিশিয়ে আইস ট্রেতে ভরে ফ্রিজে রাখুন। খাওয়ার সময়ে একটা লেবুর আইস কিউব, ঠান্ডা পানি এবং স্বাদমতো লবণ চিনি মিশিয়ে দিন। তৈরি হয়ে গেল লেবুপানি।
গরমে তরমুজের শরবত খেলে পেট ঠান্ডা হয় সহজেই। টাটকা তরমুজ কেটে নিন। বীজগুলো ছাড়িয়ে ফেলে দিন। এবার ব্লেন্ডারে পেস্ট করে নিন। এ মিশ্রণটি আইস ট্রে-তে ভরে ফ্রিজে রেখে দিন। এরপর খাওয়ার সময়ে একটা গ্লাসে ৩-৪টা তরমুজের কিউব দিন। স্বাদমতো লবণ-চিনি ও ঠান্ডা পানি মিশিয়ে পরিবেশন করুন।
এ ছাড়া আমপোড়ার শরবতও খেতে পারেন। আমপোড়ার শরবত তৈরির জন্য আপনাকে আইস কিউব তৈরির করার প্রয়োজন নেই। শুধু কাথ্ব বানিয়ে রাখলেই চলবে। কাঁচা আম পুড়িয়ে নিন। এরপর আমের পাল্প বের করে নিন। তাতে স্বাদমতো লবণ-চিনি, চাটমসলা মিশিয়ে নিন। এই কাথ্বটা এয়ার টাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাপদাহে শরীর সতেজ রাখতে খান ফলের নানা পদের শরবত

Update Time : ০৩:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬