০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তান ও বংশের নামে ইউনিয়নের নাম, ‘অলৌকিক’ বললেন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

নিজের দুই সন্তান ও বংশের নামে নতুন তিনটি ইউনিয়নের নামকরণের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে। এ নিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেছেন, এটি ‘অলৌকিকভাবে’ মিলে গেছে।

আজ সোমবার সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এই গেজেট গতকাল রোববার প্রকাশিত হলে নতুন তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নে নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তার পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। অন্যদিকে তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী নতুন ইউনিয়নের নাম নির্ধারণের ক্ষমতা জেলা প্রশাসকের হাতে রয়েছে। আইন অনুযায়ী কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যায় না।

এদিকে আজ সংসদে এ বিষয়ে প্রশ্ন তোলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনির অনুরোধে সংসদের ২৭৪ বিধিতে ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়ার সুযোগ পান শাহ আলম।

নিজের সন্তানের নামে নামকরণের বিষয়ে ব্যাখ্যার শুরুতে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় গিয়ে আমাকে ছাঁটাই করেছে আর কি।’

তিনি দাবি করেন, তার ছেলেদের নামে নয়, স্থানীয়ভাবে প্রশাসনিক যাচাইবাছাই এবং গণশুনানি করে এলাকার নামে নবগঠিত ইউনিয়ন দুটির নামকরণ করেছেন জেলা প্রশাসক।

প্রতিমন্ত্রী বলেন, ‘নবগঠিত মোকামতলা ইউনিয়নে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ আয়তনে অনেক বড়। এই ইউনিয়ন ভেঙে সীমান্ত নামে ইউনিয়ন গঠন করা হয়েছে। কারণ গাবতলী এবং সোনাতলা উপজেলার ইউনিয়নটি সীমান্তবর্তী। আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী। তা গাইবান্ধা জেলার সীমান্তবর্তী। দূরবর্তী হওয়ায় নাম দেওয়া হয়েছে দিগন্ত। যদিও দেউলী ইউনিয়নের নাম পরিবর্ত নয়, ইউনিয়নটি ভেঙে দিগন্ত নামে ইউনিয়ন গঠন করা হয়েছে।’

তিনি দাবি করেন, ‘অলৌকিকভাবে তার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়ন পরিষদের নাম মিলে গেছে ঠিকই, কিন্তু আমার সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইচ্ছা থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম ‘নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত’। কিন্তু নামের আগে তো মীর নেই।’

মীর শাহে আলম তখন বলেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড, ওটা আমার ব্যাংক। উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। উনি যে দয়া করে বলেননি গুলশান ১-এ যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার।’

তিনি দেশের বিভিন্ন অঞ্চলে দিগন্ত এবং সীমান্ত নামের এলাকা স্থাপনার তালিকা তুলে ধরেন সংসদে। পাশাপাশি ব্যক্তিগতভাবে হেয় করা হয়েছে দাবি করে শফিকুলের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধও করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতে বিক্ষোভে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতাকে চড়-থাপ্পড়

দুই সন্তান ও বংশের নামে ইউনিয়নের নাম, ‘অলৌকিক’ বললেন প্রতিমন্ত্রী

Update Time : ১০:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬