০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরের পর ছুটিতে যাচ্ছে গাজীপুরের আরও ৮৩৩ কারখানা

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে ছুটি শুরু হয়েছে সোমবার (১৬ মার্চ) থেকে। সে সময় ছুটি হওয়া কারখানার সংখ্যা বেশ কম থাকলেও বুধবার থেকে বেশিরভাগ কারখানা ছুটিতে গেছে, ফলে মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ।
বুধবার (১৮ মার্চ) এক দিনেই রেকর্ড ১ হাজার ৪১৪টি (৪০%) কারখানা ছুটি হয়। আর বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের পর গাজীপুরের অবশিষ্ট ৮৩৩টি কারখানা ছুটি হলে বিকেলে মহাসড়কে আবারও যাত্রীচাপ ও যানজটের আশঙ্কা করা হচ্ছে।
শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গাজীপুরে বিজিএমইএ ও বিকেএমইএ-ভুক্ত মোট ২ হাজার ৮৩৪টি কারখানা রয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সবচেয়ে বেশী কারখানা ছুটি হয়েছিল। তাছাড়া বিকালে বৃষ্টির কারণে দুই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় যানবাহনের দীর্ঘ সারি কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটে ঘরমুখো মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।
তবে বৃহস্পতিবার সকাল থেকে অনুকূল পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, রাত থেকেই তারা যানজট নিরসনে কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিকেলের বাড়তি চাপ সামলাতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুপুরের পর ছুটিতে যাচ্ছে গাজীপুরের আরও ৮৩৩ কারখানা

Update Time : ০৩:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬