০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

দেশে লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যার ৮০ শতাংশ থাকবে নারী

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১১ Time View

সবুজদিন রিপোর্ট।।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, গ্রামীণ জনপদকে উন্নয়ন করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এজন্য সারা বাংলাদেশে লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যেখানে ৮০ শতাংশ থাকবে নারী। নারীদের কর্মসংস্থানের জন্য আলাদা করে লালপুর-বাগাতিপাড়াতে আলাদা কর্মসংস্থান ব্যবস্থা করা হবে।

সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ হয়।

এ খালকে কেন্দ্র করে পরবর্তীতে এই অঞ্চলে আর কখনো পানির অভাব হবে না। আর দেশ যদি মাছ চাষ ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা চেষ্টা করছি এমন একটি দেশ গড়তে। নারীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে ফারজানা শারমিন পুতুল বলেন, নারীদের উন্নয়নে সব ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারা দেশে লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যেখানে ৮০ শতাংশ থাকবে নারী।

নির্বাচনী এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে অনেক মাংস হয়। তাই মিট প্রসেসিং জোন করাটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের উৎপাদিত ফসল অনেক সময় কোল্ড স্টোরেজের অভাবে নষ্ট হয়ে যায়। আমরা একটা সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা করছি, পুরো নাটোরের উন্নয়নের জন্য। আমরা এলাকাভিত্তিক মানুষের কর্মসংস্থান করব। বাইরে থেকে মানুষ না নিয়ে এসে এলাকার মানুষ যেন কর্মসংস্থানের সুযোগ পায় সেটা আমরা করব।

এসময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরের দিকে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া মুন্সিপাড়া থেকে জাগিরপাড়া বাজার ভায়া করমদৌসী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন এবং উপজেলা পরিষদ চত্বরে মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। শেষে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ঢেউটিন ও চাউল বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

দেশে লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যার ৮০ শতাংশ থাকবে নারী

Update Time : ০৪:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬