সবুজদিন রিপোর্ট।।
রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট কাজ করছে।
আজ বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোডের ২৭-এর ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয় এখনো কিছু জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। সেই সঙ্গে তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের সঙ্গে লাগানো একটি সিঁড়ি বেয়ে কয়েকজনকে নামতেও দেখা গেছে। তবে ভবনটিতে কতজন আটকা পড়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
Reporter Name 






















