০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৮৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরে ফিরছে মানুষ। ফলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ।

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৮৪ লাখ টোল আদায় হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ১৮ হাজার ৪৩৬ টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এক প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৫৪৯টি গাড়ি।

এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৭৫০টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট ৩১ হাজার ৯৮৪টি যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ২০০টাকা।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে একটি করে ইটিসি লেনসহ মাওয়া প্রান্তে মূল ৭টি বুথ ও ৩টি মোটরসাইকেল বুথসহ মোট ১০টি এবং জাজিরা প্রান্তে মূল ৭টি বুথ ও ২টি মোটরসাইকেল বুথসহ মোট ৯টি অর্থাৎ উভয় প্রান্ত মিলিয়ে সর্বমোট ১৯টি টোল বুথের মাধ্যমে টোল আদায় কার্যক্রম সার্বক্ষণিক পরিচালিত হচ্ছে। একইসঙ্গে জরুরি প্রয়োজনে বাড়তি মোটরসাইকেলের উপচে পড়া ভিড় ঠেকাতে মাওয়া প্রান্তে আরো অতিরিক্ত অস্থায়ী বুথের ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদে সবগুলো বুথ সচল রাখতে অতিরিক্ত টোল কালেক্টর নিয়োগ করা হয়েছে। পাশাপাশি টোলপ্লাজায় চালক ও যাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের সুবিধার্থে আইটিএসের আওতায় ভ্যারিয়েবল ম্যাসেজ সাইন সুবিধা রাখা হয়েছে।

এ ছাড়াও যেকোনো ধরনের দুর্ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক রেকার, ফায়ার ভেহিক্যাল ও অন্যান্য জরুরি সেবা যান প্রস্তুত রাখা, ফায়ার সেফটি ব্যবস্থা জোরদার করা এবং একজন প্রশিক্ষিত আইটিএস এক্সপার্ট সার্বক্ষণিক উপস্থিত থেকে যেকোনো প্রযুক্তিগত ত্রুটি দ্রুত শনাক্ত ও সমাধানে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। অন্যদিকে যাত্রী ওঠানামা ও যানবাহন ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল করার লক্ষ্যে উভয় টোল প্লাজায় রিজিড পেভমেন্ট নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

সোমবার দেশের একটি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ ।

তিনি জানান, এখন পর্যন্ত ঘরমুখো মানুষের যানবাহনের চাপ স্বাভাবিক রয়েছে। তবে আজ রাতের পর থেকে ঘরমুখো যানবাহনের চাপ বেড়ে যেতে পারে। আর তাই এসব বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে পদ্মা সেতুতে ইটিসি সুবিধাসহ দুই প্রান্তে সবমিলিয়ে মোট ১৯টি টোল বুথ সার্বক্ষণিক সচল রাখা হয়েছে। একইসঙ্গে মাওয়া প্রান্তের সবকটি টোলবুথ চালু রয়েছে।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বাড়তি নজরদারি জোরদার করেছে করেছে হাইওয়ে পুলিশ।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান কালের কন্ঠকে জানান, ঢাকা-ঢাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে দুটি মোবাইল টিম ও একটি পিকেট টিমসহ মোট তিনটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়

Update Time : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬