০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পোশাক নিয়ে কেউই সন্তুষ্ট না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১১ Time View

সবুজদিন রিপোর্ট।।

পুলিশের পোশাক পরিবর্তন, মাদক নির্মূল এবং শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে রোহিঙ্গাসহ সাম্প্রতিক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিদ্যমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যসহ দেশের কেউ সন্তুষ্ট নন। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য পোশাক নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওপরের অংশে আগের মতো মেট্রোসহ সারাদেশের জন্য নির্ধারিত শার্ট বহাল থাকলেও প্যান্টের ক্ষেত্রে খাকি রঙ চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই এই পরিবর্তন আনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী বলেন, শুধু ব্যবহারকারী নয়, বরং মাদক ব্যবসার মূল হোতা এবং সীমান্ত বা দেশের অভ্যন্তরে যারা বড় আকারের চোরাচালানের সঙ্গে যুক্ত, তাদের আটকের ব্যবস্থা করা হচ্ছে। শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি প্রসঙ্গে তিনি জানান, ৫ই আগস্টের পর অনেক দাগি আসামি আদালত থেকে জামিনে বের হয়েছেন। জামিন দেওয়া আদালতের বিষয় হলেও, এসব সন্ত্রাসীর বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনকে ইতিহাসের সফলতম অধিবেশন দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের এই প্রথম অধিবেশন ছিল অত্যন্ত প্রাণবন্ত। এই অধিবেশনে সর্বোচ্চ সংখ্যক আইন প্রণয়ন এবং গঠনমূলক বিতর্ক হয়েছে। সরকারি ও বিরোধী দল বিভিন্ন জাতীয় ইস্যুতে যৌথভাবে কাজ করেছে, যা সংসদীয় গণতন্ত্রের জন্য ইতিবাচক।

জঙ্গি ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে বক্তব্যের ভিন্নতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী বলছে সেটিই অনুসরণীয়। তিনি যেভাবে বলেছেন তাতে হয়তো ভুল ব্যাখ্যা থাকতে পারে, তবে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্যই চূড়ান্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার

পুলিশের পোশাক নিয়ে কেউই সন্তুষ্ট না: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৬:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬