সবুজদিন রিপোর্ট।।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) মঙ্গলবার (১০ মার্চ ) নির্ধারিত তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। নতুন করে এ ভর্তি কার্যক্রমের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ এপ্রিল।
ভর্তি কার্যক্রম স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৯ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, নিয়োগ পরীক্ষা, কেন্দ্রীয় ইফতার মাহফিল এবং লেভেল–১ টার্ম–১ এর ভর্তির সাক্ষাৎকারসহ ঘোষিত সব কার্যক্রম স্থগিত থাকবে।
বুটেক্সে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এখনো ৪২১টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন পূরণে শিক্ষার্থীদের তৃতীয় ধাপে ভর্তির সুযোগ দেওয়ার কথা ছিল ১০ মার্চ। তবে বিশ্ববিদ্যালয়ের ছুটির কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৭ এপ্রিল ভর্তির সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময়েও বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশাসনিক দপ্তর সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে। রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা, অর্থ ও হিসাব দপ্তর, অডিট সেল, আইসিটি সেল এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের জরুরি কার্যক্রম ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত সীমিত পরিসরে চালু থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, যানবাহন ও ইউটিলিটি সেবা সচল রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেছালো বুটেক্সের তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম
-
Reporter Name - Update Time : ০৯:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- ৯৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















