১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

কেন কোথাও নেই বিদিশা এরশাদ?কেন কোথাও নেই বিদিশা এরশাদ?

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের সাজা হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এর ভিত্তিতে আজ মঙ্গলবার রাতে গুলশান থানাধীন এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

Update Time : ১১:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬