সবুজদিন রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ আবারও শুরু হয়েছে। এই অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে চড়ে সংসদে গিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীর গাড়িতে বসা একটি ছবি প্রকাশ করেছেন পার্থ। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, পার্লামেন্টের পথে…।
মুহূর্তেই ছবিটি লুফে নেন নেটিজেনরা।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় সংসদ অধিবেশন শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
Reporter Name 



















