সবুজদিন রিপোর্ট।।
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। আজই চূড়ান্ত হতে পারে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে।
সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পরিবর্তিত পোশাক চূড়ান্ত করার কথা রয়েছে।
এর আগে, ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।’
০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
-
সবুজদিন ডেস্ক।। - Update Time : ০৭:০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- ৪৪৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















