অনলাইন ডেস্ক
মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার প্রত্যাশা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্ববাজারে সোমবার মূল্যবান এই ধাতুটির দাম ১ শতাংশ বেড়ে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চে দরে পৌঁছেছে। আরেক মূল্যবান ধাতু রুপার দামও ঊর্ধ্বমুখী। খবর রয়টার্সের।
সোমবার সকাল ৯টা ৪৯ মিনিটে (গ্রিনিচ টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৩ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২১ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩৭৭ দশমিক ৮০ ডলারে নেমেছে।
অন্যদিকে শিল্প চাহিদা বৃদ্ধি, মজুদ হ্রাস এবং যুক্তরাষ্ট্র কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ হিসাবে শ্রেণিবদ্ধ করার ফলে সোমবার স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৮ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৬৩ দশমিক ৭৬ ডলারে লেনদেন হচ্ছে। গত শুক্রবার সাদা ধাতুটির দাম সর্বকালের সর্বোচ্চ ৬৪ দশমিক ৬৫ ডলার ছুঁয়েছিল।
Reporter Name 

























