০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিভেজা দিনে ভালোবাসার স্বাদ, ঝরঝরে ভুনা খিচুড়ি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১০৫ Time View

লাইফস্টাইল ডেস্ক,

রিমঝিম বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ির স্বাদ যেন আলাদা এক আনন্দ। বর্ষার আবহে ঘরে বসে পরিবার বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে চাইলে সহজেই রান্না করা যায় ঝরঝরে ও সুস্বাদু ভুনা খিচুড়ি। খুব বেশি ঝামেলা ছাড়াই কয়েকটি সাধারণ উপকরণে তৈরি করা যায় এই জনপ্রিয় খাবার।

উপকরণ

ভুনা খিচুড়ি তৈরির জন্য লাগবে মুগ ডাল এক কাপ, পোলাওয়ের চাল তিন কাপ, আধা কাপ সয়াবিন তেল, এক কাপ পেঁয়াজ কুচি, ছয়টি সবুজ এলাচ, পাঁচটি লবঙ্গ, দুটি তেজপাতা ও তিন টুকরা দারুচিনি। এছাড়া স্বাদের জন্য লাগবে এক টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা, এক চা চামচ করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ও গরম মসলার গুঁড়া, স্বাদমতো লবণ এবং কয়েকটি কাঁচা মরিচ।

প্রস্তুত প্রণালি

রান্নার শুরুতেই মাঝারি আঁচে মুগ ডাল ভালো করে ভেজে নিতে হবে। ডালের রঙ হালকা বাদামি হয়ে এলে নামিয়ে পোলাওয়ের চালের সঙ্গে মিশিয়ে নিন। এরপর চাল ও ডাল একসঙ্গে ধুয়ে বড় চালনিতে রেখে দিন। যাতে আধা ঘণ্টা ধরে পানি ভালোভাবে ঝরে যায়।
এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও গরম মসলা ভেজে নিতে হবে। পেঁয়াজে বেরেস্তার মতো সোনালি রঙ এলে এতে আধা কাপ স্বাভাবিক পানি দিন। কিছুক্ষণ নেড়ে আদা ও রসুন বাটা দিয়ে আরও কয়েক মিনিট ভাজুন। তারপর সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালোভাবে কষাতে হবে। মসলা থেকে তেল বের হতে শুরু করলে প্যান কয়েক মিনিট ঢেকে রাখতে হবে।
এবার মসলার মধ্যে চাল ও ডালের মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে প্রায় আট থেকে দশ মিনিট ভাজতে হবে। এরপর ছয় কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিন। পানি ফুটে উঠলে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন। মরিচের মাথা হালকা ভেঙে দিলে খিচুড়িতে ছড়িয়ে পড়বে দারুণ সুগন্ধ।

এরপর মাঝারি আঁচে ঢেকে প্রায় দশ মিনিট রান্না করতে হবে। পরে ঢাকনা খুলে হালকা নেড়ে আবার দমে রেখে দিন আরও পনেরো থেকে বিশ মিনিট। এতে খিচুড়ি হবে ঝরঝরে ও সুস্বাদু।

সহজ এই পদ্ধতিতে ঘরেই তৈরি করা যায় মজাদার ভুনা খিচুড়ি। বৃষ্টিভেজা দিনে গরম গরম এই খাবার পরিবেশন করলে পরিবারের সবাই মিলে উপভোগ করা যাবে বর্ষার স্বাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী

বৃষ্টিভেজা দিনে ভালোবাসার স্বাদ, ঝরঝরে ভুনা খিচুড়ি

Update Time : ০৬:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬