সবুজদিন অনলাইন ডেস্ক।।
চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই আগামী দুই দিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (৪ আগস্ট) দুপুরে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারা দেশে নিহতদের স্মরণে শহিদ স্মৃতিফলক উন্মোচন, শাহবাগে বেলা ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচিকে ‘লংমার্চ টু ঢাকা’ নাম দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলাম গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে সব এলাকা, পাড়া, গ্রাম, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করতে আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেছেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয় এবং আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি কর্মসূচি ঘোষণা করার মতো কেউ না থাকে, তবুও এক দফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথ দখলে রেখে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখতে হবে।
আজ রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকে সারা দেশে অসহযোগ আন্দোলন পালন করছেন আন্দোলনকারীরা।
১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই দিনের কর্মসূচি ঘোষণা
-
সবুজদিন অনলাইন ডেস্ক।। - Update Time : ১২:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- ৪৩৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


























