০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিখোঁজ ৭ হাজারের বেশি মানুষ

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর-গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। এ ছাড়া সাত হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে একটি তালিকা প্রকাশ করেছে দেশটির বিরোধী নেতারা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধী নেতারা—যাদের অনেকেই বর্তমানে নির্বাসনে রয়েছেন— সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তৈরি একটি ওয়েবসাইটের লিংক শেয়ার করেছেন।

কারাকাস সময় রাত প্রায় ২টা ৪৫ মিনিটে ওই ওয়েবসাইটে ৭ হাজার ৩৮১ জনকে নিখোঁজ বা এখনো সন্ধান না পাওয়া ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এসব নিখোঁজের তথ্য যাচাই করতে পারেনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলায় প্রটোকল ভেঙে জনতার মাঝে প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিখোঁজ ৭ হাজারের বেশি মানুষ

Update Time : ০১:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬