০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক কার্টেলগুলো যেখানে সক্রিয়, সেখানেই হামলা চালানো হতে পারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ।

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২ Time View

সবুজদিন রিপোর্ট।।
লাতিন আমেরিকায় সক্রিয় মাদকপাচারকারি চক্রগুলোর বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও কঠোর ও বিস্তৃত করার এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমায় মাদকবাহী নৌযানে বিমান হামলার পর এবার স্থলভাগেও সরাসরি অভিযান চালানোর সব প্রস্তুতি সম্পন্ন করছে ওয়াশিংটন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা নীতিতে এই পরিবর্তন মাদকবিরোধী যুদ্ধকে এক নতুন এবং ভয়াবহ পর্যায়ে নিয়ে যাচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই পরিকল্পনার কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, মাদক কার্টেলগুলো যেখানে সক্রিয়, প্রয়োজনে সেখানেই হামলা চালানো হতে পারে। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে, মাদকবিরোধী লড়াই এবার সমুদ্রের সীমানা ছাড়িয়ে সরাসরি স্থলভাগে অবতীর্ণ হচ্ছে। হেগসেথের ভাষ্যমতে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ১৯ দেশের একটি বিশেষ জোটের প্রধান আলোচ্যসূচিতে মাদকপাচারকারি সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি স্থল অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সাথে স্থান পেয়েছে।

পানামার জঙ্গলে সাংবাদিকদের সাথে আলাপকালে হেগসেথ জানান, ক্যারিবীয় অঞ্চল ও প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে হামলায় যে উচ্চপর্যায়ের সামরিক সক্ষমতা ব্যবহার করা হয়েছে, স্থলভাগেও তারা একই ধরনের রণকৌশল অবলম্বন করতে চান। তিনি বলেন, ‘স্থলভাগেও আমরা একই ধরনের প্রভাব তৈরি করতে চাই। তাই আমরা ইকুয়েডরের সঙ্গে কাজ করছি, কলম্বিয়ার সঙ্গে কাজ করছি এবং অংশীদার দেশগুলোর সঙ্গে মিলে স্থলভাগে মাদকপাচারকারি সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই নিয়ে এগোচ্ছি।’ উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাস থেকে ট্রাম্প প্রশাসনের শুরু করা মাদকবিরোধী বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ২১৫ জন প্রাণ হারিয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে গভীর উদ্বেগ ও বির্তক সৃষ্টি হয়েছে।

পানামায় চলমান ২০টিরও বেশি দেশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়ে হেগসেথ মাদক সম্রাটদের বিরুদ্ধে চূড়ান্ত বার্তা প্রদান করেন। সৈন্যদের উপস্থিতিতে তিনি কঠোর সুরে বলেন, ‘আপনি যেখানেই মাদকপাচার করবেন, অথবা আমেরিকান জনগণ কিংবা আমাদের অংশীদারদের জন্য হুমকি তৈরি করবেন, সেখানেই আপনি লক্ষ্যবস্তু হবেন, ঠিক যেমন আইএসআইএস বা আল-কায়েদা।’ ‘আমেরিকানস কাউন্টার কার্টেল কোয়ালিশন’ নামের ১৯ দেশের এই জোটে আর্জেন্টিনা, ইকুয়েডর ও কলম্বিয়ার মতো দেশগুলো থাকলেও মেক্সিকোর অনুপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। হেগসেথ তার বক্তব্যের শেষে মাদকপাচারকারি নেটওয়ার্কগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, ‘মার্কিন সরকারের হাতে থাকা প্রতিটি সক্ষমতা ব্যবহার করে আমরা এসব নেটওয়ার্ককে চূড়ান্তভাবে ঘিরে ফেলব এবং ধ্বংস করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরিবহন খরচ বৃদ্ধির দোহাই, চাষের মাছের দামও চড়া * নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খাবারের তালিকায় কাটছাঁট

মাদক কার্টেলগুলো যেখানে সক্রিয়, সেখানেই হামলা চালানো হতে পারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ।

Update Time : ০১:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬