০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার জেষ্ঠ্য সন্তান তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) এ সংক্রান্ত প্রস্তাবটি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তার নির্দেশনায় বলেছেন যে, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করা যেতে পারে।

এ বিষয় সম্পর্কে জানতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালাহ শিবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায়, যেখানে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার অনুমোদন চাওয়া হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন করেননি। বরং তিনি একটি নীতিগত নির্দেশনা দিয়ে বলেন, প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরাতন নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার অর্থ হলো বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান নামেই থাকবে। তবে ভবিষ্যতে কোনো নতুন প্রতিষ্ঠান বা উদ্যোগের ক্ষেত্রে প্রস্তাবিত নামটি বিবেচনা করা যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্যভিচারের মামলায় ক্রিকেটার নাসির-তামিমার রায় বুধবার

মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

Update Time : ১১:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬