কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে আব্দুল কাদের রাজু (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ সোমবার সকালে সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মরিচ ব্যাপারীর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত রাজু ওই বাড়ির মৃত জেবল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজুর সঙ্গে মনোমালিন্যের জেরে তার স্ত্রী শশুরবাড়িতে অবস্থান করছে। গত ১০ দিন আগে তার একটি সন্তান জন্ম নেয়। এর পর মুঠোফোনে শিশুর ছবি দেখতে চান তিনি। কিন্তু দেখতে না দেওয়ায় রাগ করেন। পরে তাকে না জানিয়ে তার মা ও বোন শিশুটিকে দেখতে গেলে অভিমানে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিমল কর্মকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 























