০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

সবুজদিন ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুক্রবারের মধ্যেই শুরু হওয়ার ‘সম্ভাবনা আছে’। বুধবার (২২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প এবং পাকিস্তানের কর্মকর্তারাও এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।
ওয়াশিংটন পোস্ট এই অগ্রগতি সম্পর্কে ট্রাম্পের কাছে জানতে চাইলে এক টেক্সট মেসেজে তিনি লেখেন, ‘এটি সম্ভব! প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প।’
ইরানের নেতারা যুদ্ধ বন্ধে একটি ‘ঐক্যবদ্ধ প্রস্তাব’ না নিয়ে আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরদিনই এই ইতিবাচক খবর এল।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যায়। তার আগেই ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
ট্রাম্পের এই ঘোষণার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি এক কর্মকর্তা বলেছেন, এর ভিত্তিতেই আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প

Update Time : ০২:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬