০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুক মামলায় কনটেন্ট ‎ক্রিয়েটর তানভীর রাহীর জামিন

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৮ Time View

আদালত প্রতিবেদক

স্ত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আপোসের শর্তে এই জামিনের আদেশ দিয়েছেন।

‎৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে গত ৮ মার্চ রাহীর বিরুদ্ধে এই মামলা করেন স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুস্পিতা। ওই দিন আদালত সমন জারি করে আসামিকে ১৫ এপ্রিল হাজির হতে বলেন। তবে ১৫ এপ্রিল হাজির না হওয়ায় রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

‎‎পরোয়ানার পর আজ সকালে ডেমরা থানা এলাকা থেকে রাহীকে গ্রেপ্তার করে পুলিশ। লালবাগ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

‎রাহীর পক্ষে আইনজীবী ইশতিয়াক শাহরিয়ার জামিন চেয়ে শুনানিতে বলেন, ‘প্রেম করে তারা বিবাহ করেন। ৩০ লাখ টাকা দেনমোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মনোমালিন্যের জন্য পুস্পিতা বাসা থেকে চলে আসেন, পরে মামলা দায়ের করেন। এখন তারা সংসার করতে চান। আপোসের স্বার্থে জামিন প্রার্থনা করছি।’

‎‎শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

‎মামলায় অভিযোগ করা হয়, গেল বছরের ৭ অগাস্ট ৩০ লাখ টাকা দেনমোহর ধার্যে রাহী ও পুস্পিতা বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের জন্য পুস্পিতাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন রাহী। গত ২২ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ৫০ লাখ টাকা যৌতুকের জন্য পুস্পিতাকে নির্যাতন করেন। ৯৯৯-এ ফোন দিলে তারা জিডি করতে বলেন। ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় জিডি করেন পুস্পিতা।

‎‎গত ১ মার্চ রাত ৮টার দিকে লালবাগ হোস্টেলের সামনে পুস্পিতাকে দেখা করতে বলেন রাহী। গাড়ি কিনবে এজন্য তিনি ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে তার সঙ্গে বিচ্ছেদের হুমকি দেন রাহী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকুঞ্জে সাংবাদিক নির্যাতনকারী ছাত্রলীগ নেতা রিয়াদ গ্রেপ্তার

যৌতুক মামলায় কনটেন্ট ‎ক্রিয়েটর তানভীর রাহীর জামিন

Update Time : ০৪:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬