০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা: এক ঘণ্টায় শেষ ট্রেনের টিকেট

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

দুল আজহাকে সামনে রেখে ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এক ঘণ্টার মধ্যেই প্রথম দিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

আজ বুধবার বিক্রি হচ্ছে ২৩ মে’র ট্রেনের টিকেট। এবারও শতভাগ টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে। এদিন সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকেট বিক্রি শুরু হবে।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবির উদ্দিন মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘২৩ মর পশ্চিমাঞ্চলের টিকেট সকাল ৯টার মধ্যে শেষ। দুপুরে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকেট বিক্রি শুরু হবে।’

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে’রআন্তঃনগর ট্রেনের টিকেট। ২৪ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।

আর ঈদের পর ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন থেকে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে ৩১ মে থেকে ৪ জুনের ফিরতি টিকেট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকেট কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি টিকেট নিতে পারবেন। ঈদের অগ্রিম যাত্রার টিকেট ফেরতযোগ্য নয়। যারা অনলাইনে টিকেট পাবেন না, তাদের জন্য যাত্রার দিন আসন সংখ্যার ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট কাউন্টার থেকে বিক্রি করা হবে।

যাত্রী ভোগান্তি কমাতে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে। ক্যাটল ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

ঈদযাত্রা: এক ঘণ্টায় শেষ ট্রেনের টিকেট

Update Time : ০৩:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬