০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে মোংলায় নানা আয়োজন

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

তারুণ্য ও সংগ্রামের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ৯টায় উপজেলায় কবির মিঠেখালির গ্রামের বাড়িতে শোভাযাত্রা সহকারে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া এক স্মরণসভা শেষে কবির কালজয়ী কবিতা ও গান পরিবেশনের মাধ্যমে তাকে স্মরণ করেন ভক্ত ও অনুরাগীরা।

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান। মৃত্যুর দীর্ঘ ৩৩ বছর পর ২০২৪ সালে সরকার কবিকে একুশে পদকে ভূষিত করে।

মাত্র ৩৫ বছরের জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। ‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির জন্য ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দুই বছর ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৫ জুলাই কোথায় বসছে আমির-গৌরীর বিয়ের আসর?

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে মোংলায় নানা আয়োজন

Update Time : ০৫:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬