০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দেশের আকাশে চাঁদ দেখা যায় নি

শনিবার পবিত্র ঈদুল ফিতর

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১০৬ Time View

অনলাইন ডেস্ক

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় আগামী শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এর আগে গতকাল বুধবার সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) জানায়, দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে আফগানিস্তান, মালি ও নাইজারে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের আকাশে চাঁদ দেখা যায় নি

শনিবার পবিত্র ঈদুল ফিতর

Update Time : ০৭:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬