সবুজদিন রিপোর্ট।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা জিসান আহমেদকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে জামায়াত আমির বলেন, গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন।
তিনি দাবি করেন, ঘটনার ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও জিসান আহমেদকে উদ্ধার করা সম্ভব হয়নি, যা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান প্রশ্ন তোলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?’
একই সঙ্গে তিনি জিসান আহমেদকে দ্রুত উদ্ধার করে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
তবে জিসান আহমেদের নিখোঁজ বা অপহরণের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Reporter Name 























