০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘাতের মাঝেও সমঝোতা: নিহত সেনাদের মরদেহ বিনিময় রাশিয়া-ইউক্রেনের

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে যুদ্ধে নিহত এক হাজার সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। বিনিময়ে ইউক্রেনও ৪১ জনের বেশি রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়াকে।

যুদ্ধ বন্দি বিনিময় বিষয়ক ইউক্রেনীয় কেন্দ্র টেলিগ্রামে সেনাদের মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে। তারা জানায়, ইউক্রেনীয় সেনাবাহিনীর এক হাজার সেনার দেহ পেয়েছে কিইভ।

অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকে রুশ সেনাদের মরদেহ পাওয়ার কথা জানান আইনপ্রণেতা শামশেইল সারালিয়েভ। রাশিয়ার আরবিসি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ইউক্রেইন ৪১ জনের বেশি সেনার দেহ হস্তান্তর করেছে।

যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ দুই পক্ষ নিয়মিতই বিনিময় করে থাকে। চার বছর ধরে ইউক্রেনে চলা রাশিয়ার সামরিক অভিযানে এটি সহযোগিতার কয়েকটি বিরল ক্ষেত্রের একটি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে। এ যুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উভয় পক্ষে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

সংঘাতের মাঝেও সমঝোতা: নিহত সেনাদের মরদেহ বিনিময় রাশিয়া-ইউক্রেনের

Update Time : ০১:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬