বিনোদন ডেস্ক
কয়েক ধরেই শোনা যাচ্ছিল রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন ভারতীয় অভিনেত্রী কোয়েল মল্লিক। অবশেষে সেই জল্পনা সত্যি করে বৃহস্পতিবার (১১ জুন) পদত্যাগ করলেন টলিউড অভিনেত্রী।
এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকরা একে একে নিজের পদত্যাগ পত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। এবার রাজ্যসভার সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক।
কোয়েল মল্লিক পদত্যাগ করার ফলে রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়াল নয়-এ। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন।
গত ফেব্রুয়ারিতে, রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ছিল।
পরে এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিতে যান অভিনেত্রী। সঙ্গে ছিল তার গোটা পরিবার। শপথ নেওয়ার পর তিনি বলেছিলেন, অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা- এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।
তবে দলের ভরাডুবিতে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে এবার তৃণমূলের থেকে দূরত্ব বাড়ালেন কোয়েলও।
Reporter Name 























