০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান: আব্বাস আরাগচি

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক

আগামী কয়েকদিনের মধ্যে স্বাক্ষর হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক- এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনপ এতটা কাছাকাছি পৌঁছায়নি। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে উভয় পক্ষ। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

প্রস্তাবিত স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান আরাগচি। বলেন, ‘অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়িত না হলে কোনো পারমাণবিক আলোচনা শুরু হবে না। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর উভয় পক্ষ নতুন কোনো যুদ্ধ শুরু না করার অঙ্গীকার করবে। এরপর ৬০ দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো।’

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর সম্প্রতি আবার একে অন্যের ওপর হামলা চালায় ইরান ও যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার রাতেও ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুক্ষণ বাদেই আবার বলেন, তিনি হামলা চালাতে নিষেধ করেছেন। কারণ, দুই দেশের মধ্যে একটি চুক্তি প্রস্তুত। এরপরই সমঝোতা স্মারকের বিষয়টি সামনে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা জারি

সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান: আব্বাস আরাগচি

Update Time : ০১:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬