০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আজ শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্ট।।

দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। শনিবার (২ মে) বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থেকে একই সঙ্গে ৬৪টি জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের আগে সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে ক্রীড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেটি বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতার মতো উদ্যোগ চালু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় থাকলেও অনেকেই সুযোগের অভাবে সামনে আসতে পারেন না। এই উদ্যোগ সেই অদেখা প্রতিভাগুলোকে খুঁজে বের করার একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করবে।’

সিলেটকে উদ্বোধনী ভেন্যু হিসেবে বেছে নেওয়ার বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবার রাজধানীর বাইরে থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘আগে সাধারণত ঢাকাকেন্দ্রিক আয়োজন হতো, তবে এবার সিলেট থেকে সূচনা করা হচ্ছে, যা একটি ভিন্নধর্মী সিদ্ধান্ত।’

কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিতে পারবে। মোট আটটি খেলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিযোগিতা হবে উপজেলা পর্যায়ে, এরপর জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে চূড়ান্ত পর্বে জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড় নির্বাচন করা হবে। আঞ্চলিক পর্যায়ের সব কার্যক্রম আগামী ১৩ থেকে ২২ মে’র মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

পুরো দেশকে প্রশাসনিকভাবে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে—ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চল। প্রতিটি অঞ্চলে আলাদা কমিটির মাধ্যমে আয়োজনের তদারকি করা হবে। খেলাগুলোর মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টন থাকবে নকআউট ভিত্তিতে। দাবা প্রতিযোগিতা হবে সুইস-লিগ পদ্ধতিতে। অন্যদিকে অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টে প্রাথমিক বাছাই পর্বের পর ফাইনাল রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুইটি ইভেন্টে অংশ নিতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেটে আজ শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৩:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬