০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু এটিই প্রথম। এর আগে একদিনে সর্বোচ্চ তিনজন পর্যন্ত শিশুর মৃত্যৃ হয়েছিল। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে চারজন এবং উপসর্গ নিয়ে আরও ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের বাড়ি সুনামগঞ্জ এবং একজনের সিলেট ও হবিগঞ্জে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ ও হবিগঞ্জে। একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ ও সিলেটে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলা হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনাগঞ্জে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে চারজন এবং উপসর্গ নিয়ে আরও ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ শিশু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৫ সন্তানের পর অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা!

সিলেটে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Update Time : ১২:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬