বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মন্ডলের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণের ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাটে নিজ কার্যালয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাইল করিম চৌধুরী নিহত জেলে সুব্রতের মা কামনী মন্ডলের হাতে ক্ষতিপূরণের এই চেক প্রদান করেন।
এসময়ে সুন্দরবনের ঢংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চেওধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সুন্দরবন বিভাগ জানায়, খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামের জেলে সুব্রত মন্ডল (৩৩) বন বিভাগের কাছ থেকে কাকড়া আহরণের পাশ নিয়ে সুন্দরবনে যায়। গত ৩০ সেপ্টেম্বন সকালে সুন্দরবনের ঢংমারী স্টেশনের করমজল খালে কাকড়া আহরণকালে সে কুমিরের আক্রমণে নিহত হয়। কুমিরের আক্রমণে নিহত হবার পর সুব্রতের স্ত্রী মুন্নি খা’র নামে বন্যপ্রাণীর আক্রমণে নিহতের ঘটনায় সরকারিভাবে ক্ষতিপূরণের ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
Reporter Name 





















