০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আরোপ করা টোলের প্রথম অর্থ পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের উপ-স্পিকার জানিয়েছেন, টোল থেকে নেওয়া অর্থ তাদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকেছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংবাদমাধ্যম তাসনিম নিউজকে উপ-স্পিকার হামিদরেজা হাজিবাবেই বলেছেন, “হরমুজ থেকে পাওয়া টোলের প্রথম অর্থ ইরানের সেন্ট্রাল ব্যাংকে ঢুকেছে।”
যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং দেশটির অন্যতম মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করা সম্ভব নয় তেহরানের পক্ষে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন তিনি।
ইরানের নৌ-বন্দরগুলোতে জারি থাকা মার্কিন অবরোধকে ‘চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন’ উল্লেখ করে এক্সবার্তায় ঘালিবাফ বলেছেন, “একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কেবল তখনই অর্থপূর্ণ হয়ে উঠবে— যখন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং আন্তর্জাতিক অর্থনীতিকে জিম্মি করার মতো কোনো ঘটনা ঘটার আশঙ্কা শূণ্যে নেমে আসবে। সেই সঙ্গে একটি সফল ও কার্যকর যুদ্ধবিরতির আরেকটি শর্ত হলো রণাঙ্গণের সব এলাকায় ইহুদিবাদীদের যুদ্ধবাজি বন্ধ করা।”

“যুদ্ধবিরতির এমন খোলাখুলি লঙ্ঘন যদি একটি পক্ষ করেই যেতে থাকে, তাহলে হরমুজ প্রণালির পুনরায় উন্মুক্ত হওয়া সম্ভব নয়।”

“সামরিক আগ্রাসনের মাধ্যমে তারা যে লক্ষ্য অর্জন করতে পারেনি, ভয়ভীতি দেখিয়েও তা পারবেনা।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

Update Time : ০৫:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬