০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ছাত্রদল কর্মী হত্যাচেষ্টা

হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ‎১২৯ জনকে অব্যাহতির আবেদন

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

‎জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে অভিযোগে সত্যতা না পাওয়ায় ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

‎মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এ চার্জশিট দাখিল করেছে। যা আজ রোববার জানা গেছে।

‎‎শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জন আসামি করে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন ভিকটিম আশিক।

‎‎শেখ হাসনার সঙ্গে চার্জশিটে অভিযুক্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন- বর্তমান নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব, ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল প্রমুখ।

‎অব্যাহতি চাওয়া আসামিদের মধ্যে রয়েছেন-কামরুল হোসেন, ওয়াহিদ হাসান, আক্কাছ সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী প্রকাশ (তাজু), মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্বাস উদ্দিন, তোফাইল আহমেদ, নিখিল চন্দ্র শীল, তোতা মোল্লা।

‎‎চার্জশিটে তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস জামান বলেন, ‘শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকদের ষড়যন্ত্র ও পূর্ব নির্দেশনা মোতাবেক অপর আসামিরা কেন্দ্রীয় নির্দেশনা মোকাবেক পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা বাংলাদেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল।’

‎‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ৯টা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা আন্দোলন করছিল। বেলা পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ ও গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত আহত হন আশিক। তিনি রাস্তায় পড়ে যান। মৃত ভেবে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল কর্মী হত্যাচেষ্টা

হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ‎১২৯ জনকে অব্যাহতির আবেদন

Update Time : ০২:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬