০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলির শব্দ শুনে যা বললেন ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের আয়োজন করা সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। সঙ্গে সঙ্গেই ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
টিভি ফুটেজে দেখা যায়, ট্রাম্প হোটেলের ব্যাংকুয়েট হলে ডিনার টেবিলে বসে ছিলেন। তখন হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এরপরই তার নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ধরে। ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুজনকেই মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। একটি সূত্র জানিয়েছে, দুজনই সুস্থ আছেন।

একজন নিরাপত্তা কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, একজন বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি চালায়। তবে বন্দুকধারী নিহত হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি। কিছু গণমাধ্যম বলছে, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ওউজা জিয়াং জানিয়েছেন, ডিনার পুনরায় শুরু হবে। গুলির ঘটনায় উপস্থিত সব সাংবাদিক ও মিডিয়া তারকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে মার্কিন সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন তিনি। ট্রাম্প লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে অদ্ভুত এক সন্ধ্যা গেল। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে কাজ করেছে। বন্দুকধারীকে আটক করা হয়েছে। আমি পরামর্শ দিয়েছিলাম অনুষ্ঠানটা চালিয়ে নেওয়ার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। যাই হোক, এই সন্ধ্যাটা যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম, সেভাবে হয়নি; আমাদের এটা আবার আয়োজন করতে হবে।’

এই বার্ষিক ডিনারটি হোয়াইট হাউসে কাজ করা সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়। সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া জগতের অনেক তারকাও এতে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলির শব্দ শুনে যা বললেন ট্রাম্প

Update Time : ১১:২৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬